কেন আমরা মুসলমানদের আবারও বিজ্ঞানে ফেরা?
কেন আমরা মুসলমানদের আবারও বিজ্ঞানে ফেরা? প্রথমতঃ পবিত্র ইসলাম মধ্যপন্থার নীতি আদর্শে প্রতিষ্ঠিত। ইসলাম তাই একাধারে পারলৌকিক ও ইহলৌকিক উভয় বিষয়ের দিক নির্দেশক।ইহলোকিক বিষয়াবলীর মধ্যে বিজ্ঞান অন্যতম। ইসলামকে বলা হয় মানব ফিতরাতের ধর্ম।সত্য হচ্ছে ইসলামের মৌলিক ভিত্তি। যুগে যুগে নবিয়্যিন-সিদ্দিকীনরা সত্য প্রচার করেছেন এই বলেঃ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন-সত্য প্রচারই আমাদের (নবী-রসূলদের)কাজ।বলা হয়ে থাকে, বিজ্ঞানের অগ্রযাত্রা সেদিন থেকে শুরু যেদিন মানব মনে সত্যকে জানার আগ্রহ জাগে।সুতরাং, বিজ্ঞান মনস্কতা সত্য মনস্কতার নামান্তর যা মানব ফিতরাতের অবিচ্ছেদ্য অঙ্গ।তাই যুগে যুগে মানব জাতি রোম সভ্যতার নামে, গ্রীক সভ্যতার নামে কিংবা মিশরীয় মেসোপডিয়ান সভ্যতার নামে কিংবা মধ্যযুগে অআব্বাসীয়, ফাতেমী কিংবা স্পেনের অআলহামরায় ইসলামী সভ্যতার নামে বিজ্ঞান চর্চা হয়েছিল।কিন্তু পরিতাপের বিষয় যে, এ প্রজন্মের মুসলমান ভুলেই গেছেন যে, তাঁরা বিজ্ঞানী জাতি। ভুলে যাওয়ার কারণে অআজ মুসলিম সমাজে নেমে এসেছে চতুর্মুখী নানান অপবাদ, লান্থনা, কুটুক্তি, নির্যাতন। এমনকি মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানের উর্বরতাকে অস্বীক...